খামেনির দাফন অনুষ্ঠানে যে কারণে লাল পতাকা হাতে ইরানিরা

খামেনির দাফন অনুষ্ঠানে যে কারণে লাল পতাকা হাতে ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক : আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নিতে লাখ লাখ শোকাহত মানুষ লাল পতাকা হাতে নিয়ে তেহরানের এঙ্গেলাব স্কয়ার এবং গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন। এই পতাকা শিয়াদের রক্তপাত ও প্রতিশোধের আহ্বানের ঐতিহ্যবাহী প্রতীক।

বিদায় অনুষ্ঠানে জড়ো হওয়া জনতা ‘আমেরিকার মৃত্যু হোক’ বলে স্লোগান দেয়। পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার দাবি জানান। ইউনিভার্সিটি অব তেহরানের গবেষক মোহাম্মদ এসলামি আলজাজিরাকে বলেন, খামেনির অনুসারীরা এই লাল পতাকা তুলেছে প্রতিশোধ চাওয়ার জন্য। তারা চাইছে, যারা তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, ইরান সরকার যেন তাদের হত্যা করে।

তিনি আরো বলেন, আয়াতুল্লাহ খামেনি শুধু দেশের একজন সাধারণ নেতা ছিলেন না-তিনি এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174901