বগুড়ার শিবগঞ্জে ২ মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে দুই মাদকসেবীকে গ্রেফতার করে কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান নামাপাড়ার মৃত জাহাঙ্গীরের ছেলে মিনহাজ¦ (৩৫) ও বগুড়া সদরের পলাশবাড়ী গ্রামের মৃত মালেকের ছেলে মো.মতি (২৫)।
ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিমের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শিবগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুইজনকে গ্রেফতার করে।
এরপর ভ্রাম্যমাণ আদালতের বিচারক গ্রেফতার একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ’ টাকা অর্থদন্ড এবং আরো একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২শ’ টাকা অর্থদন্ড দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174869