বগুড়ার সোনাতলায় ৫৫ বছর পর রাস্তা নির্মাণ: জনমনে স্বস্তি
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্য শিচারপাড়ায় প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে পাকরাস্তা নির্মাণ কাজ হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম নির্বাচিত হওয়ার পর ওই এলাকাবাসিদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে রাস্তাটি নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় শিচারপাড়া মধ্যপাড়া এলাকার নুরুল আযমসহ কয়েকজন প্রবীন বাসিন্দা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছরে তাদের পাড়ার এই রাস্তাটি পাকাকরণ করা হয়নি। এমনকি পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী ছিল। সামান্য ঝড়-বৃষ্টিতে ওই রাস্তা কোমর পানিতে পরিণত হতো।
ফলে স্বাভাবিক চলাচল তো দুরের কথা। সন্ধ্যার পর এই এলাকার লোকজন বাড়ি থেকে বের হতে পারতো না। এ বিষয়ে স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দে রাস্তাটি নির্মিত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন, মানুষ যে আশা-আকাঙ্খা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের সেই আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চাই।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174864