বগুড়ার কাহালুর বিবিরপুকুরে পিরানহা মাছ বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারে পিরানহা মাছ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাছ বিক্রেতা জহুরুল ইসলামের ৫ হাজার টাকা জরিমানা করে এবং তার মাছগুলো জব্দ করে একটি মাদ্রাসায় প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: মলিহা খানম। এ সময় তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: নূর নবী, মৎস্য সম্প্রসারণ অফিসার মাহবুব জামান সিদ্দিকীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বলেন পিরানহা মাছ খাওয়া নিষিদ্ধ না। এ মাছ দেশী জাতের মাছকে ভক্ষণ করে। তাই এর চাষ না করার জন্য আইনগত ভাবে নিষিদ্ধ ররেছে। পরে জব্দকৃত মাছগুলো কাহালু পৌরভবন সংলগ্ন মাদরাতুস সাহাবা মাদরাসায় প্রদান করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174847