চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদিয়া ওরফে আফরিন (১৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া গ্রামের মো. বারিউলের স্ত্রী। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের ননদ আসমা বেগম (১৮)। তবে মোটরসাইকেল চালক আসমার স্বামী মোশারফ হোসেন রক্ষা পেয়েছেন।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী দোগাছি মোড় এলাকায় নির্মিয়মান সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে আফরিন মারা যান।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার সংবাদ পাবার পর বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174842