প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে প্রধান শিক্ষক বহিষ্কার
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে এক প্রাথমিক শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালকরে কার্যালয়। বহিষ্কৃত ব্যক্তি হল কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক আজিজুর রহমান (চ.দা.) স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে। সাময়িক বরখাস্তের চিঠিতে রংপুর বিভাগের আওতাধীন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করার বিষয়টি উল্লেখ করা হয়।
তার এ ধরণের কর্মকান্ডে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা অনুযায়ী শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
অফিস আদেশে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। সাময়িক বরখাস্তকালীন তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বর্তমান ঠিকানার বাহিরে গমন বা অবস্থান করতে পারবেন না।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174825