শাহজালাল বিমানবন্দর থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১৮ কেজি ৭২ গ্রাম স্বর্ণ জব্দ করেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮ তল্লাশি চালান। এসময় বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের চালানটি শনাক্ত করা হয়। জব্দ হওয়া স্বর্ণের মধ্যে রয়েছে মোট ১৬০টি বার, যার সম্মিলিত ওজন ১৮ কেজি ৭২ গ্রাম।

এ ঘটনার বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174681