চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রাম শহরে প্রকাশ্যে গুলি করে মো. আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) বিকেলে নগরের ফরেস্ট গেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, ‘বুধবার বিকেল ৪টার দিকে আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাদের শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। নিহত আজাদ নগরের পাঁচলাইশ থানাধীন হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।