মা হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছেলে

মা হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে ছেলে

খুলনার খালিশপুরে হোমিও চিকিৎসকের মা মমতাজ পারভীন হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মো. মাসুম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ বুধবার (১ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আসাদুর জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হত্যাকাণ্ড সম্পর্কে জানতে সাত দিনের আবেদন করলে বুধবার শুনানির দিন মঞ্জুর করে আসামি মাসুমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তারকৃত আসামি মো. মাসুম হোসেন নিহত মমতাজ পারভীনের বড় ছেলে।

খালিশপুর থানার জিআরও মো. আ. মান্নান হাওলাদার মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইউসুফ আলী আদালতে হত্যাকাণ্ডের সম্পর্কে জানতে রিমান্ডের আবেদন করেন। বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। দুপুর ১২টার দিকে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তা আজ থেকে কার্যকর করার নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৪ জুন সকাল ১০টার দিকে মমতাজ পারভীনের ছোট ছেলের স্ত্রী ফারজানা ইসলাম মুনা ঘরের গিয়ে দেখেন তার শাশুড়ি ঘুমিয়ে আছেন। ডাকাডাকিতে কোনো সাড়া শব্দ না দিলে কাছে গিয়ে দেখেন মমতাজ পারভীনের মুখ ফোলা, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এছাড়া ডান হাতের ছোট আঙুলের গোড়ার অংশে দুটি কামড়ের চিহ্ন ও ঘাড়ের বাম পাশে নখের আঘাতের চিহ্ন দেখা যায়।

পরবর্তীতে খালিশপুর থানার খবর দিলে পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতে মৃত মমতাজ পারভীনের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেয় পুলিশ। পরের দিন মরদেহ দাফনের পর পুনরায় দুইজনকে থানায় নেয় এবং মামলা দায়েরের পর ছেলে মাসুম হোসেনকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174599