বাবা’কে ঘিরে তিন্নির উপলদ্ধি

বাবা’কে ঘিরে তিন্নির উপলদ্ধি

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি তার চাকুরী এবং গান নিয়ে বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। বিয়ের পর নিজের সংসার সামলে নেবার পাশাপাশি তিনি নিয়মিত তার বাবা মায়ের খোঁজও নেন, তাদের সেবাও করেন। যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে তিন্নির বিয়ে হয়েছে নারায়ণগঞ্জেই, তাই চাইলেই বাবা মায়ের কাছে খুউব সহজেও চলে যেতে পারেন।

কিছুদিন আগে বাবা দিবসে অন্য অনেক সন্তানের মতোই তিন্নিও তার বাবাকে নিয়ে একটি লেখা ফেসবুকে পোস্ট করেন। লেখটা এমন ছিলো যে,‘ আমি সন্তান হিসেবে কতটা সফল সেটা আমার জানা নাই। আমি জানতেও চাই না কখনো। শুধু বাবা-মা এর কোথাও কোনো কমতি যেন না হয় সেদিকে ১০০% আমি খেয়াল রাখি। কষ্ট যে দেই না তা না। আমার অনেক বদমেজাজ। সেই মেজাজের ভাগীদার বাবা অনেক বেশি। ঐ যে বললাম কোথাও যেন এক চিমটি কমতি না থাকে, সেখানে ক্ষমা আর রাগ ভাঙ্গানো টা ও শামিল। গেলো তিনদিন যাবৎ বাবার শরীর ভালো যাচ্ছিলো না। গতকাল আমার ভাই তাকে নিয়ে পরীক্ষা করিয়ে নিয়ে এলো আর আমি আজ এই রাত ৯ টায় পরীক্ষা-চেক আপ সব শেষ করে পড়াতে আসলাম। আলহামদুলিল্লাহ সব ভালো আছে। তাই বলা যেতে পারে আজকে এই সারাদিন বাবা আর আমি বাবা দিবস এভাবেই উদযাপন করলাম। আমি জানি এই পোস্ট টা পড়ে সবার আগে একটা লোক স্মাইল করবে আর বলবে ,বাপ বেটি দুইদিন পর পর হুদাই ঢঙ্গের রাগ করে আবার কেমনে মিলে যায়’। সেই লোক টা আমার জামাই ছাড়া আর কেও না। বাবা নিয়ে আর কী বলবো...বাবার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা। এরইমধ্যে ডাক্তার যা যা বললেন আর যেসব ঔষুধ দিলেন, তুমি যদি এবার ঠিক ঠাক মত না করো, তাহলে এবার সত্যি আমি কিন্তু অনেক রাগ করবো। ক’দিন পরেই শ্যুটিং আছে, ঠিক ঠাক মত শরীর চাঙ্গা করো আব্বু, যেতে হবে আমার সাথে। পৃথিবীর সকল বাবা ভালো থাকুন, সুস্থ থাকুন আর তাদের ভালোবাসার ছায়াতলে থাকুক সকল সন্তানেরা এমনটাই প্রার্থনা করি।’

উল্লেখ্য, তিন্নির আজকের অবস্থানের নেপথ্যে তার বাবারই বিরাট ভূমিকা রয়েছে। এদিকে গত ২৮ জুন সকালে চ্যানলে আইতে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিনে সঙ্গীত পরিবেশন করেন তিন্নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174587