বগুড়ায় সাংবাদিক লোটাসের ১০ তলা ভবন নির্মাণ বিষয়ে তদন্তের নির্দেশ
স্টাফ রিপোর্টার: বগুড়ায় সাংবাদিক সবুর শাহ লোটাস কর্তৃক নির্মিত ১০ তলা ভবন নিয়ে জনমনে উদ্বেগ, উৎকন্ঠা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে মর্মে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হচ্ছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্তানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন-২ শাখা থেকে এই তদন্তের নির্দেশনা দেওয়া হয়।
গত ২৯ জুন মন্ত্রনালয়ের উপ সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এটি জানান হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আইন উপদেষ্টা (জেলা ও দায়রা জজ) এম এ সাঈদকে তদন্তের দায়ীত্ব দেওয়া হয়েছে। একই সাথে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
এদিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে গেলে এলাকাবাসী বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে প্রচলিত নির্মাণ বিধিমালা, নিরাপত্তা নীতিমালা এবং প্রয়োজনীয় নগর পরিকল্পনার বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ভবনটির চারপাশে প্রয়োজনীয় খোলা স্থান রাখা হয়নি।
যেহেতু ভবনটি একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে আশপাশের অসংখ্য সাধারণ মানুষও মারাত্মক ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে তদন্তের জন্য দেওয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর অনেকে, অনেক ভাবে তা পোস্ট করেছেন। শাজাহান আলী নামের একটি ফেজ বুক আইডি থেকে এ সংক্রান্ত একটি বিষদ পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে সবুর শাহ লোটাস মন্তব্য করেন, বগুড়ায় ১১০টি ভবন পৌর আমলে আগেই চিহ্নিত।
এর পরেও আরও আগের পৌরসভার ৬ তলার ডিজাউনে ১০ তলা হয়েছে। তিনি শুধু তার টা নয় সবগুলোর বিষয়ে নজর দেওয়ার আহবান জানান। তিনি অভিযোগের সুরে লেখেন, সংশ্লিষ্ট বিভাগ আর দপ্তরের কাছে আমিও চাই সেখানে কুম্ভকর্ন আর কিছু আছে নাকি? খোঁজ নেন। তিনি লেখেন সিটি হতেই আমার উপর খর্গ, এটা সকলের উপর প্রযোজ্য হোক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174512