নদী ভাঙনের শিকার বগুড়া সারিয়াকান্দি চকরথিনাথপুর প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর হচ্ছে
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সম্প্রতি নদী ভাঙনের শিকার চকরথিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সুবিধাজনক এলাকায় স্থানান্তর করা হচ্ছে। নদী ভাঙনের শিকার বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো একটি গ্রামের রাস্তায়।
বিদ্যালয়টি বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস এ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং স্কুলটির সাময়িক কার্যক্রম চালাতে নগদ অর্থ প্রদান করেছেন।
উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নদী ভাঙনের শিকার ওই বিদ্যালটির পাঠদান কার্যক্রম নিয়ে দৈনিক করতোয়াসহ বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ার পর আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে সরেজমিন বিদ্যালয়টি পরিদর্শন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ ইকবাল এবং প্রশাসনের বেশকিছু কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরিদর্শন করে তিনি বিদ্যালয়টি সুবিধাজনক এলাকায় স্থানান্তর করতে জমি পরিদর্শন করেছেন এবং বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছেন।
হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মোঃ মেহেদী হাসান আলো বলেন, স্কুলটি নদী ভাঙনের শিকার হয়ে নানা অসুবিধার সম্মুখীন হয়ে এর পাঠদান কার্যক্রম চলতো। স্কুলটি সুবিধাজনক এলাকায় স্থানান্তর হওয়ার খবরে এলাকাবাসী খুবই খুশি হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174507