বগুড়ার অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার আসামি গ্রেফতার

বগুড়ার অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্প,  গাজীপুর এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সোনাতলার অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণ মামলার প্রধান আসামি মোঃ ইমরান (১৮)কে গ্রেফতার করেছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে গাজীপুর জেলার কাশিমপুর থানার লতিফপুর এলাকায় জসিম উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে মামলার প্রধান আসামি মোঃ ইমরান হোসেন (১৮)কে গ্রেফতার করা হয়। ধৃত ইমরান বগুড়ার সোনাতলা উপজেলার হাঁসরাজ এলাকার জহুরুল ইসলামের ছেলে। এছাড়া একই স্থান থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত কিশোরীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব আরো জানায়, গত ২৯ মে ওই কিশোরী তার বসতবাড়ীর পিছনে রাস্তায় ঘুরতে বের হলে প্রধান আসামি ইমরান অন্যান্য আসামিদের সহায়তায় তাকে অপহরণ করে নাম্বার বিহীন মোটরসাইকেলে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে পালিয়ে যায়।

এঘটনায় বগুড়ার সোনাতলা থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে অভিযানে নেমে র‌্যাব ওই কিশোরীকে উদ্ধার ও প্রধান আসামি ইমরানকে গ্রেফতার করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174493