আগামী চার বছরেও কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড

আগামী চার বছরেও কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই বড় ধাক্কা খেল জার্মানি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


আর জার্মানদের এই নাটকীয় বিদায়ে দূর আকাশে স্বস্তির নিঃশ্বাস ফেলছে হেক্সা মিশনের খোঁজে থাকা ব্রাজিল। কারণ আর কিছুই নয়, অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত ‘পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন’ তকমাটা এককভাবে নিজেদের শোকেসেশেই ধরে রাখছেন ভিনিসিয়ুস-নেইমাররা। ইতিহাসের খেরোখাতা বলছে, ২০০২ সালে পঞ্চমবারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরার পর থেকেই বিশ্ব ফুটবলের একক সিংহাসনটা ব্রাজিলের দখলে। চলমান বিশ্বকাপে সেই রাজত্বে হানা দেওয়ার সুবর্ণ সুযোগ ছিল একমাত্র জার্মানির সামনে।

১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বজয়ী জার্মানরা এবার ট্রফি ছুঁতে পারলে ভাগ বসাত ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তিতে।

তবে মাঠের লড়াইয়ে প্যারাগুয়ের রক্ষণব্যূহ ভাঙতে না পারায় এবং পেনাল্টি শুটআউটের ভাগ্য পরীক্ষায় পরাস্ত হওয়ায় থমকে গেছে ডাই মানশাফটদের সেই স্বপ্ন। ফলে দুই দশকেরও বেশি সময় ধরে রাখা ব্রাজিলের এই একক শ্রেষ্ঠত্বে অন্তত আগামী চার বছর কেউ ভাগ বসাতে পারছে না তা নিশ্চিত।

অন্যদিক, মাঠের ফুটবলে দাপট দেখিয়ে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সেলেসাওদের লক্ষ্য এখন পাঁচ তারকার জার্সিতে ষষ্ঠ তারা যোগ করে ব্যবধানটা আরো বাড়িয়ে নেওয়া।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174470