পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহীন মিয়া (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার আস্তিকপাড়া গ্রামের বাসিন্দা স্বপ্ন মিয়ার ছেলে।

জানা যায়, আজ সোমবার (২৯ জুন) সন্ধ্যার পর দাশুড়িয়া রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মুলাডুলির শেখপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যানচালক শাহিন মিয়া মারা যান। পরে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174411