রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ছাদে থেকে পড়ে আখতারুজ্জামান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে নগরীর চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আখতারুজ্জামান পবা উপজেলার আসাদুজ্জামানের ছেলে। তিনি নগরীর মসজিদ মিশন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতের পরিবার এলাকার আমিনুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় বিদ্যুৎ না থাকায় আখতারুজ্জামান ভবনের ছাদে ওঠেন। ধারণা করা হচ্ছে, ছাদের কোণায় বসে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত দুই ভবনের মাঝখানের ফাঁকা অংশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174407