বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা অনুষ্ঠিত 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা অনুষ্ঠিত 

আজ ২৯ জুন, ২০২৬ (সোমবার) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩ তম সভা সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.) সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে সভার সিদ্ধান্তসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দ্বীন এবং অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসা ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শামীম আহমদ এবং ফিন্যান্স অ্যান্ড একাউন্টস দপ্তরের উপপরিচালক (আমন্ত্রিত সদস্য) জনাব মো. আব্দুস সালাম। 


সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174361