রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

‎বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ‎‎রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে ফেরদৌস ইসলাম (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর এলাকার ডাঙ্গাপাড়ার সাইদুল ইসলামের ছেলে। আজ সোমবার (২৯ জুন) সকালে বজ্রপাতে তিনি নিহত হন।

‎এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার (২৯ জুন) ভোরে ফেরদৌস বাড়ির পাশের একটি জলাশয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানীয় একটি কলেজের অনার্স শিক্ষার্থী। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174357