ওয়ান ব্যাংকের উদ্যোগে সিলেটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে। দীর্ঘদিন ধরে চলমান বৃত্তি ও মেধা স্বীকৃতি কর্মসূচির আওতায় এ উদ্যোগটি গ্রহণ করা হয়।
শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া এবং মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করার লক্ষ্যে, ওয়ান ব্যাংক পিএলসি এ যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে ৯,২৫০-এরও বেশি কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকমন্ডলীসহ ওয়ান ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক, চিফ লিগ্যাল অফিসার এবং রিকভারী বিভাগের প্রধান মোহাঃ আনোয়ারুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রানজ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইফতেখার আহমেদ জাফর; এ সময় উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ শিক্ষার উৎকর্ষ সাধন এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে ওয়ান ব্যাংক পিএলসির অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174322