ভূমিকম্পে কাঁপল দেশের বিভিন্ন এলাকা
কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
রোববার (২৮ জুন) রাতে এ তথ্য জানিয়েছে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান।
তিনি জানান, রোববার রাত ৯টা ৫১ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি হালকা শ্রেণীর ভূমিকম্প। ভূমিকম্পে কক্সবাজার ও চট্টগ্রামসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় মৃদ্যু কম্পন অনুভূত হয়েছে।
আবহাওয়াবিদ আবদুল হান্নান আরও জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায়। এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174305