বগুড়া সদরের দুই চুনের কারখানা মালিকের ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উদ্যোগে সদরের নওদাপাড়াস্থ মেসার্স আলতাফ চুন ঘর ও মেসার্স সালমান চুন ঘরে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ওই দুই প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)/বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী এর বিধি ৮, দন্ড ১৭ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বায়ুদূষণকারী কারখানার কর্তৃপক্ষদ্বয়কে শামুক-ঝিনুক পোড়ানোর ফলে পরিবেশ(বায়ুদূষণ) দূষিত করায় মোট দশ হাজার টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করে, বগুড়া জেলা প্রশাসন এর সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান প্রসিকিউশন প্রদান করেন। বগুড়া জেলা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174291