নবম শ্রেণির ছাত্র সানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

নবম শ্রেণির ছাত্র সানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সুজানগর পৌরসভার ভবানীপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা মো: হাসান আলীর একমাত্র ছেলে তামিম রহমান সান ব্লাড ক্যান্সারে ভুগছে।

ভারতের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার জাত নীলাম কুমারী রামদয়ালের তত্ত্বাবধানে তার বন মেরু (প্রতিস্থাপন) অপারেশনের জন্য ৩০লাখ টাকার প্রয়োজন। সানের হতদরিদ্র বাবার পক্ষে ব্যয়বহুল চিকিৎসার এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

তাই হাসান আলী ছেলে সানের জীবন বাঁচাতে সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের সাহায্য প্রার্থনা করেছেন। সাহায্য পাঠানোর মাধ্যম: সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৪৪৯১২৮৪, অগ্রণী ব্যাংক, সুজানগর শাখা, পাবনা। অথবা বিকাশ নং-০১৭৩৪-৬৭৮৩১৩

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174270