নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে নুসরাত নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নুসরাত লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের স্কুলশিক্ষক শহিদুল্লার মেয়ে।
জানা গেছে, হলদাহ গ্রামের শহিদুল্লার মেয়ে নুসরাত সকালে বাড়িতে খেলছিল। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে নতুন ভবন নির্মাণের কাজের দিকে ব্যস্ত ছিলেন। সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির শুরু করলে এক পর্যায়ে পুকুরে অজ্ঞান অবস্থায় নুসরাতকে পাওয়া যায়। পরে তাকে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবু তালেব মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174207