ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি-মিঠু ও সম্পাদক তানু

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি-মিঠু ও সম্পাদক তানু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীন সংগঠন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনু্িষ্ঠত হয়। আজ শনিবার (২৭ জুন) বিকেলে প্রেস ক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে নির্বাচন সম্পন্ন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু। সাধারণ সম্পাদক ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভির হাসান তানু বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো: আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক নবিন হাসান, ক্রীড়া সম্পাদক মো: সামসুজ্জুহা, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

অর্থ সম্পাদক পদে আহসান হাবিব বুলবুল বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে গোলাম সারোয়ার সম্রাট বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: মনসুর আলী, মো: ফিরোজ আমিন সরকার রাসেল ও এসএম জসিম উদ্দিন নির্বাচিত হন।

মোট ৩৫ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন অফিসার ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার মো: ওয়ালিউল্লাহ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174151