বগুড়ায় আবারও উত্তপ্ত দিন, একদিনেই বেড়েছে ২ ডিগ্রি
স্টাফ রিপোর্টার : একদিনের ব্যবধানে আজ শনিবার (২৭ জুন) বগুড়ার তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। দুই একদিন তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আজ শনিবার (২৭ জুন) দিনভর ছিল ঠা ঠা রোদ। সাথে বাতাসে আদ্রতা বেশি থাকায় দর দর করে ঘামছেন মানুষ।
ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। আবহাওয়া অফিস অবশ্য বলছে আগামীকাল রোববার রাজশাহী বিভাগসহ উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে তাপমাত্রা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সূত্রটি।
বর্ষা ঋতুতে যেমন বৃষ্টি হয়, তেমনি তীব্র তাপদাহে নাকাল হয়ে পরে মানুষ। গত তিনদিন হলো তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। উত্তরাঞ্চলের রাজশাহী ও পাবনাসহ যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
এদিকে আজ শনিবার (২৭ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বগুড়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবার আকাশ কালো করে কয়েকদিনের ঝুম বৃষ্টির দেখা নেই।
ভ্যাপসা গরমে বাতাসসহ বাড়ির আসবাবও তেতে আছে। দিনরাত আগুনের হল্কা ছাড়ছে প্রকৃতি। দিনে তো বটেই রাতেও বিছানায় থাকতে পারছেন না মানুষ। দিনের শুরুটাই হচ্ছে তপ্ত গরম দিয়ে। তা চলছে দিন ও রাতে সমান তালে। গাছের ছায়ায় বসে যে বিশ্রাম নেবেন সেই উপায়ও থাকছে না। গরমে ও তাপদাহে শহরে বের হওয়া মানুষ ঘামে ভিজে একাকার হয়ে বাড়ি ফিড়ছেন তরিঘড়ি করে।
শহরের সুত্রাপুরের রাজিব ও তার পরিবারের সবাই আজ এক সপ্তাহ জুরে জ্বর সর্দি ও মাথাব্যাথায় অস্তির হয়ে আছেন। তিনি বলেন, একজন ভাল হয় তো আরেকজন পড়ে। প্রচন্ড গরমে এই অস্থিরতা বেড়েছে সবার মধ্যে। ডাক্তার আর বাড়ি করতে করতে প্রাণ যায় যায় অবস্থা।
বগুড়া আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ শনিবার (২৭ জুন) বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা সকাল ৬টায় ছিল ৮৫ শতাংশ, ৯টায় ছিল ৭৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৬৪ শতাংশ।
গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলয়িাস। বাতাসে আদ্রতা বেশি থাকায় মানুষ বেশি ঘামছেন এবং বেশি গরম অনুভ’ত হচ্ছে। তবে আগামীকাল রোববার রাজশাহী বিভাগসহ উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকার ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সূত্রটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174131