গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মুয়াজ্জিন আটক
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে মক্তবে পড়তে গিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন(২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচী আকন্দপাড়া জামে মসজিদ মক্তবে পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। আটক মনির হোসেন স্থানীয় আকন্দপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও একই এলাকার মিলন মিয়ার ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল ইসলাম হাবিব বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মনির নামের এক মুয়াজ্জিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আসামিকে গতকাল শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174109