বগুড়ায় র্যাব’র অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার
বগুড়ায় হত্যা মামলার আসামি রাজু মন্ডলকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১২। গতকাল শুক্রবার রাত ৪টার দিকে বগুড়ার ধুনট উপজেলার উত্তর চুনিয়াপাড়া জনৈক জাহিদুর রহমান বুলেটের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রাজু ধুনটের উত্তর চুনিয়াপাড়ার আলমগীর হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার ধুনট থানায় হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174088