জয়পুরহাটের কালাইয়ে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৭ জুন) সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তার পরনে কোনো কাপড় ছিল না। তাবে অনেকের ধারনা লোকটি ভবঘুরা বা পাগল হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির লোকজন আঙিনায় খড় নিতে গিয়ে খড়ের পালার নিকটে ওই ব্যক্তি বিবস্ত্র অবস্থায় হাত-পা ছেড়ে দিয়ে শুয়ে থাকতে দেখেন। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় লোকজনদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি ভবঘুরা। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/174020