হাম ও উপসর্গে ৭০০ ছাড়াল মৃত্যু

হাম ও উপসর্গে ৭০০ ছাড়াল মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে।

শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে ১০৭ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত ও সন্দেহজনক—উভয় ধরনের হাম মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173988