বগুড়ায় ক্যামব্রিজ-ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলের স্বীকৃতি পেল ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল
বগুড়ায় প্রথমবারের মতো ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুল। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শহরের পাঁচতারকা হোটেল মম ইনের মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (স্কুল) নাকিব হায়দার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা, একাডেমিক অ্যাডভাইজার জুলিয়েট গোমেজ, অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ ফাহিম ফয়সাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুস আহমেদ সাকিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান রবিউল আলম রাজু, সহকারী ব্যবস্থাপনা পরিচালক রহমত খান, অধ্যক্ষ আয়েশা আখতার রিপা, উপাধ্যক্ষ রেজওয়ানা পারভীনসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল অ্যাবল ডিল স্কুলকে পার্টনার স্কুল হিসেবে ঘোষণা করেন। খবর বিজ্ঞপ্তির।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173932