চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভোগাইল বগাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে সত্যতা নিশ্চিত করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
নিহত জুবায়ের হোসেন বগাদি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে টাইলস বসানোর কাজ দেখছিলেন জুবায়ের। এ সময় অসাবধানতাবশত ঘরের প্লেনসিটের তৈরি দরজার সঙ্গে লেগে থাকা একটি লিকেজ (ত্রুটিপূর্ণ) বিদ্যুতের তার স্পর্শ করেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্বজনরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ওই দুর্ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173924