নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
নরসিংদী শহরের তরোয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের ধাক্কায় পেয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পেয়ারা বেগম নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মৃত কাশেম ভূঁইয়ার স্ত্রী।
স্বজনরা জানায়, সকাল ১১টায় পেয়ারা বেগম শিবপুর উপজেলার কামারটেকে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।