বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

বাংলাদেশ-ভারত মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। এরই মধ্যে ‘এ’ গ্রুপে থাকা দুদল তিনটি করে ম্যাচ খেলেছে। দুদলই দুটি করে ম্যাচ জিতেছে। আর হেরেছে একটি করে ম্যাচ। দুদলের পয়েন্টও সমান ৪ করে। তবে ছয় দলের গ্রুপে নিট রান রেটের হিসাবে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে ভারত আর চারে বাংলাদেশ। দুদলের জন্যই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার ম্যাচ আজ।

সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় ভারত ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের মেয়েরা। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। তবে ভারতকে হারাতে হলে ব্যাটিং-বোলিংয়ে সেরা ক্রিকেটটাই খেলতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। পাকিস্তানের বিপক্ষে জয়ে ফেরার আগে অস্ট্রেলিয়া ম্যাচে উইকেটে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।আজকের ম্যাচে ব্যাটারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশেষ করে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনার জুয়ারিয়া ফেরদৌস ২২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। ভারত ম্যাচেও শুরুটা দারুণ করতে হবে তাদের। বোলিংয়েও ছন্দ ধরে রাখতে হবে। এ পর্যন্ত ভারতের কাছে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে বাংলাদেশ নারী দল। জিতেছে মাত্র তিনটি ম্যাচে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173846