জয়পুরহাটের ধরঞ্জীতে মাছের পোনা অবমুক্ত
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে মৎস্য সম্পদ বৃদ্ধি ও উন্মুক্ত জলাশয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারি কর্মসূচির আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার ধরঞ্জী ইউপির পারইল বিলে ও পাশ্ববর্তী কেশবপুর বিলে মোট ১২০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।
একই দিন ইউনিয়ন প্রকল্পের আওতায় গৃহস্থালী পুকুরে মাছচাষ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। আজ বুধবার (২৪ জুন) সকালে সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা মো: মাসুদ রানা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় স্থানীয় মৎস্য চাষি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173811