বগুড়ার শাজাহানপুরে বেবী আইসক্রীমের ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে বেবী আইসক্রীমের ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ারশাজাহানপুর উপজেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয় আজ বুধবার (২৪ জুন) দুপুর ১২টা থেকে প্রায় ২ ঘন্টা শাজাহানপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। মোবাইল কোর্ট পরিচালনা কালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, সঠিক কাঁচামাল ব্যবহার ও সঠিক প্রক্রিয়ায় প্রস্তুত না করে এবং ভিন্ন নামের প্যাকেটে আইসক্রীম তৈরীর অপরাধে মাঝিড়ার বেবী আইসক্রীম ফ্যাক্টরীর স্বত্ত্বাধিকারী মো. আব্দুল রাজ্জাকের চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি আইসক্রীম তৈরীর ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা মো: শাহানূর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম)। সার্বিক সহযোগীতা করেন সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173758