স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ প্রদান করেন।একই সাথে আদালতে আসামিপক্ষ থেকে করা জামিনের আবেদনটি নামঞ্জুর করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, কারাগার থেকে অভিযুক্ত এই অভিনেতাকে আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক দশ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুই দিনের রিমান্ডের এই আদেশ দেন। শুনানির সময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের বক্তব্য পেশ করে যাহের আলভী দাবি করেন যে তাঁরা ভালোবেসে বিয়ে করেছিলেন এবং সেখানে কোনো ধরনের নির্যাতন বা আত্মহত্যার প্ররোচনার ঘটনা
মামলার নথি ও বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নানামুখী শারীরিক-মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।অভিনেতা যাহের আলভী ও আফরা ইভনাথ ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বর্তমানে এই দম্পতির একটি ছেলে সন্তান রয়েছে।