গাইবান্ধায় বজ্রপাতে চারটি বিশাল গাছ ভস্মীভূত

গাইবান্ধায় বজ্রপাতে চারটি বিশাল গাছ ভস্মীভূত

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদরের কামারজানী ইউনিয়নের খলিশার পোটণ গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত বারোটায় প্রচন্ড বজ্রপাতে দুইটি বিশাল ইউক্যালিপটাস গাছ অগ্নিদগ্ধ হয়।

নজরুল মিয়ার বাড়িতে এই বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এছাড়া আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গাইবান্ধা রেলওয়ে স্টেশনের কাউয়া চত্বরের দুইটি রেইনট্রি গাছের মাথা বজ্রপাতে দগ্ধ হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173675