বগুড়ার শাজাহানপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

বগুড়ার শাজাহানপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনকে হুঁশিয়ারী দিয়ে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা মাঝিড়া বন্দরে ঢাকা-বগুড়া মহাসড়কে এ বিক্ষোভ মিছিল বের হয়।

শাজাহানপুর উপজেলা যুবদল সভাপতি বেলাল হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নেতাকর্মীদের কণ্ঠ থেকে মুহুর্মূহু ধ্বনিত হতে থাকে ‘ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘লীগ আছে যেখানে, লড়াই হবে সেখানে‘ ইত্যাদি স্লোগান। যুবদলের মিছিলটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদল নেতাকমিরা অংশ নেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173665