নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে চুরি

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে চুরি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বাহাগিলী ইউপি চেয়ারম্যানের বাসার তালা ভেঙে চোররা ৭৬ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ ডাকবাংলো সংলগ্ন চেয়ারম্যানের বাসায় এ চুরির ঘটনা ঘটে।

চেয়ারম্যান লিপটন জানান, গতকাল সোমবার সন্ধ্যার পর তার স্ত্রী হাঁটার জন্য বাইরে যান এবং তিনি ঝর্ণা মোড়ে যান। এ সুযোগে চোররা কিশোরগঞ্জ ডাকবাংলো সংলগ্ন তার বাসার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি করে। তার স্ত্রী বাসায় এসে দেখে গেটের তালা ভাঙা।

বাসার ভেতরে প্রবেশ করে দেখতে পায় সবকিছু ঠিক থাকলেও আলমারীতে রাখা ৭৬ হাজার টাকা নেই। খবর পেয়ে পুলিশ এসে পরিদর্শন করেছে। ওসি লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173660