বগুড়ার গাবতলীতে নারীর নগ্ন ছবি ধারণ, গ্রেফতার -১

বগুড়ার গাবতলীতে নারীর নগ্ন ছবি ধারণ, গ্রেফতার -১

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে এক নারীর নগ্ন ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রানা মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গতকাল সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলীরচর গ্রামের মৃত ছহির উদ্দিন প্রামানিকের ছেলে রানা মিয়া পার্শ্ববর্তী নেপালতলী ইউনিয়নের এক নারীর গোসলের নগ্ন ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ভিকটিমের সামাজিক মর্যাদা হানি করে।

উক্ত ঘটনায় ভিকটিম আজ মঙ্গলবার (২৩ জুন) রাতে গাবতলী মডেল থানায় পর্নগ্রাফি আইনে মামলা দায়ের করলে থানা পুলিশ রাতেই রানা মিয়াকে গ্রেফতার করে আজ মঙ্গলবার (২৩ জুন) জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173628