বিশ্বকাপ থেকে বিদায় আরও এক দেশের
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো জর্ডানকে। আলজেরিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল তারা। অন্যদিকে এই জয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল আলজেরিয়া।
এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি। প্রায় সাত দশক পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির পর বিদায় নিয়েছে ২৪ বছর পর সুযোগ পাওয়া তুরস্ক। এরপর তৃতীয় দেশ হিসেবে রোববার বিদায় নেয় আরেক মুসলিম দেশ তিউনিশিয়া। এবার তাদের সঙ্গী হলো জর্ডান।
৪৮ দলের এই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেবে ১৬টি দল। ৩২টি দল উঠবে পরের রাউন্ডে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি করে ২৪টি দল এবং তৃতীয় স্থানে থাকা ১২টি দলের মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও ফেয়ার প্লেতে এগিয়ে থাকা ৮টি দল খেলবে রাউন্ড অব থার্টি টুতে।