কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাবির রোকেয়া হলের বাগানমালী
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগান থেকে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর প্রাণ হারিয়েছেন হলের বাগানমালী সিয়াকুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. ইসরাফিল রতন। জানা গেছে, সকালে রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়ার সময় গাছ থেকে নিচে পড়ে যান সিয়াকুল ইসলাম। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন।
পরবর্তীতে সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারালেন ঢাবির রোকেয়া হলের বাগানমালী
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173555