বগুড়ার ধুনটে গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও বখাটের বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনটে গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও বখাটের বিরুদ্ধে মামলা

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় টিনের তৈরি গোসলখানায় গৃহবধূর গোসলের ভিডিও দৃশ্য মুঠোফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় সুজন মিয়া (২৫) নামে এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ সোমবার (২২ জুন)  বিকেলে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে সুজন মিয়ার বিরুদ্ধে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। সুজন মিয়া উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী বখাটে সুজনের প্রতিবেশী। প্রায় এক মাস আগে থেকে সুজন মিয়া ওই গৃহবধূকে বিভিন্ন ভাবে উত্যক্ত করে। একই সঙ্গে ওই গৃহবধূর মোবাইল নম্বর চায়। কিন্ত ওই গৃহবধূ নিজের মুঠোফোন নম্বর দিতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে ওঠে সুজন মিয়া। এ অবস্থায় ২০ মে দুপুর ২টার দিকে ওই গৃহবধূ নিজের বাড়িতে টিনের তৈরি গোসলখানার ভেতর গোসল করার সময় সুমন মিয়া নিজের মুঠেফোনে গোসলের দৃশ্য ধারণ করে।

এ অবস্থায় গৃহবধূর ১৯ সেকেন্ডের সেই ভিডিও দৃশ্য অজ্ঞাত ব্যক্তিদের মুঠোফোনে ছড়িয়ে দেয়। ফলে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। পরবর্তীতে সুজন ফেসবুকে ভিডিও ভাইরালের বিষয়টি জানিয়ে গৃহবধূকে পরকীয়া প্রেমের প্রস্তাব দেয়। কিন্ত প্রেমে সাড়া না পেয়ে সুজন মিয়া গৃহবধূর নগ্ন ভিডিও ইমু, হোয়াটসঅ্যাপসহ নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামি সুজন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173520