প্রাক্তন ও বর্তমান সঙ্গীকে নিয়ে দারুণ সময় কাটালেন নেইমার
স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপের নেইমার ব্রাজিলের হয়ে মাঠে নামতে না পারলেও এবার খবর বেরিয়েছে ভিন্ন কারণে, মাঠের কোনো ব্যাপারে নয়। ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনায় এসেছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নেইমারের বর্তমান ব্রুনা বিয়ানকার্দি এবং তার বড় ছেলের মা প্রেমিকা ক্যারল ডান্টাসকে একই পারিবারিক পরিবেশে দুজনকেই সময় কাটাতে দেখা গেছে। টুর্নামেন্ট-সম্পর্কিত কার্যক্রম চলাকালীন ধারণ করা এই দৃশ্যটি দ্রুতই দৃষ্টি আকর্ষণ করে, কারণ তাদেরকে একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়াটা বেশ অস্বাভাবিক। তবে এই দৃশ্যটি কোনো আনুষ্ঠানিক বা পরিকল্পিত নয়। এটি ছিল খুবই স্বাভাবিক এবং অপরিকল্পিত একটি সাক্ষাৎ। তারা খুব স্বাভাবিক ও স্বচ্ছন্দ নিয়ে একে-অপরের সঙ্গে মিশছেন। তাদের ছেলে-মেয়েও এই সময়ের অংশ ছিলেন।
অনলাইনে ভিডিওটি ছড়িয়ে পড়লে, সেটি নিয়ে দ্রুতই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু ব্যবহারকারীর মতে, এটি একটি বিরল পারিবারিক সৌহার্দ্যের উদাহরণ, যেখানে সবকিছুই শিশুদের কল্যাণকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অনেকেই আবার এটিকে অস্বাভাবিক দৃশ্য হিসেবে দেখেছেন। তাদের মতে, সাবেক ও বর্তমান সঙ্গী একসঙ্গে একই জায়গায় উপস্থিত থাকা সত্যিই অস্বাভাবিক।
মতপার্থক্য থাকলেও ভিডিওটি আধুনিক পারিবারিক সম্পর্ক কীভাবে জনসমক্ষে গড়ে ওঠে তা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও ফুটবলার নিজে ভিডিওতে উপস্থিত নন, তবুও পুরো ঘটনার কেন্দ্রে তার উপস্থিতি স্পষ্ট। তার সন্তান, সম্পর্ক এবং বিশ্বকাপের প্রেক্ষাপট। সব মিলিয়ে তার নামই পুরো গল্পের মূল কেন্দ্র হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২৪ জুন। সেটি ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। মুখোমুখি হবে স্কটল্যান্ডের, মিয়ামি স্টেডিয়ামে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173419