স্পিকার হাফিজ উদ্দিনের সাথে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

স্পিকার হাফিজ উদ্দিনের সাথে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি:  আর্জেন্টিনা ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার জনাব হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২২ জুন)  স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা আর্জেন্টিনা ঐক্য পরিষদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক উদ্যোগ সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক সংস্কৃতি চর্চায় সংগঠনের ভূমিকার কথাও তুলে ধরেন।

এ সময় মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে পাঠ্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আর্জেন্টিনা ঐক্য পরিষদের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎ শেষে প্রতিনিধি দল সংগঠনের পক্ষ থেকে মাননীয় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় আর্জেন্টিনা ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173416