রাস্তা আটকে নির্মাণ সামগ্রী: বগুড়া জলেশ্বরীতলায় দিনভর যানজট
গতকাল শনিবার মধ্যরাতে ডাম্প ট্রাক দিয়ে বালু এনে নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর আজ রোববার (২১ জুন)সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত বালু রাস্তায় ছিলো।

বগুড়া মহানগরের জলেশ্বরীতলার রায় বাহাদুর সড়কের নূর মসজিদ পেরিয়ে পশ্চিম পাশে শহীদ ক্যাডেট কোচিং এর গলির মধ্যে নির্মাণাধীন ভবনে বালু নিয়ে যাওয়া হয়।

প্রায় ৮ ঘণ্টা বালুগুলো রাস্তায় ফেলে রাখায় ওই সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173391