আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে পাওয়া সেই জয়ের পর এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে একাদশে তিনটি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল মেসি।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ। ম্যাচটির আগে দল নির্বাচন নিয়ে নানা আলোচনা চলছে আর্জেন্টাইন শিবিরে।

সবচেয়ে বড় প্রশ্ন ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলকে ঘিরে। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না কোচিং স্টাফ। ফলে তার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।

মাঝমাঠ ও আক্রমণভাগেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। প্রথম ম্যাচে সুযোগ পাওয়া থিয়াগো আলমাদার পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন নিকোলাস গঞ্জালেস। গতি ও আক্রমণাত্মক প্রেসিংয়ের জন্য অস্ট্রিয়ার বিপক্ষে তাকে কার্যকর মনে করছেন স্কালোনি।

এ ছাড়া চোট কাটিয়ে ফেরা হুলিযান আলভারেজকে শুরুর একাদশে নামানোর সম্ভাবনাও জোরালো। সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে লাউতারো মার্তিনেজকে। তবে দলের মূল কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসছে না। অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরেই আক্রমণভাগ সাজানো হবে। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণে থাকবেন ক্রিস্টিয়ান েরামেরো, লিসান্দ্রো মার্তিনেজ, পাকুন্দো মেদিনা। মাঝমাঠ সামলাবেন রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

অস্ট্রিয়ার বিপক্ষে সম্ভাব্য তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে যাওয়া আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ আরও সহজ করা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173354