করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) বগুড়া শাখা করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অসিত কুমার সরকার এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বগুড়া শাখার ব্যবস্থাপক। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173352