বগুড়ার শাজাহানপুরে বিয়েতে বিলম্ব, অভিমানে আত্মহত্যা যুবকের

বগুড়ার শাজাহানপুরে বিয়েতে বিলম্ব, অভিমানে আত্মহত্যা যুবকের

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাবা-মায়ের ওপর অভিমান করে আকাশ (২৪) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মন্ডলপাড়া গ্রামে গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে যে কোনো সময়। 

স্থানীয়রা জানান, উপজেলার নয়মাইল হাটের সবজি ব্যবসায়ী সবুজ মিয়ার ছেলে আকাশদের (২৪) বাড়ি ময়মনসিংহ জেলায়। প্রায় ১০ বছর যাবত বামুনিয়া মন্ডলপাড়া গ্রামের মোখলেছার রহমানে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করছে। আকাশ বিয়ে করার জন্য বেশকিছু দিন যাবত বাবা-মাকে বলে আসছিল। কিন্তু পরিবারের অস্বচ্ছলতার কারণে বিয়ে বিলম্বিত হচ্ছিল। অবশেষে  বাবা-মায়ের ওপর অভিমান করে গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টার মধ্যে যে কোনো সময় সকলের অগোচরে শয়ন ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ঘটনার তদন্তকারী শাজাহানপুর থানার এসআই গোলাম মোস্তফা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল  মর্গে পাঠায় এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। তিনি আরও জানান, বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে আকাশ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173285