ভিপি-জিএস ছাড়া সাক্ষাৎ করবেন না ঢাবি ভিসি, সব পদ বাতিল চাইলেন সর্ব মিত্র

ভিপি-জিএস ছাড়া সাক্ষাৎ করবেন না ঢাবি ভিসি, সব পদ বাতিল চাইলেন সর্ব মিত্র

ঢাবি প্রতিনিধি:  অ্যাপয়েন্টমেন্ট চেয়েও গত সপ্তাহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ তুলেছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা।

উপাচার্য তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, উপাচার্য স্যার তার পিএসকে আমাকে বলতে বলেছেন যে, তিনি ভিপি-জিএস ব্যতীত অন্যদের সাথে সাক্ষাৎ করবেন না। তার সাথে সাক্ষাৎ করতে হলে সাথে ভিপি বা জিএসকে নিয়ে যেতে হবে।

রবিবার (২১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ তোলেন তিনি। ফেসবুকে সর্বমিত্র লেখেন, পরবর্তী ডাকসুর ক্ষেত্রে ভিপি, জিএস, এজিএস পদ রেখে বাকি সম্পাদক ও সদস্য পদ বাতিল করা হোক। নির্বাচনে হবে মাত্র ৩ টি পদে। বলছি কারণ, ইন্স্যুরেন্স বিষয়ে মাননীয় উপাচার্য স্যারের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট চাইছি গত সপ্তাহ থেকে। স্যারের পিএস জানিয়েছেন, স্যার আমাকে বলতে বলেছেন তিনি ভিপি, জিএস ব্যতীত অন্যদের সাথে সাক্ষাৎ করবেন না। তার সাথে সাক্ষাৎ করতে হলে সাথে ভিপি বা জিএসকে নিয়ে যেতে হবে।

তিনি আরও লেখেন, আমি উপাচার্য স্যারের পিএসকে স্পষ্ট জানিয়েছি, একজন ভিপি যেভাবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, একজন সদস্যও প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। এই নিয়ম টোটালি ইনকারেক্ট, ডাকসু পরের বিষয়, একজন জেনারেল স্টুডেন্টেরও অধিকার আছে উপাচার্যের অফিসে যৌক্তিক দাবি নিয়ে যাবার। পূর্ববর্তী ভিসির কাছে যৌক্তিক দাবি নিয়ে যেতে ডাকসু বা হল সংসদের আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লাগতো না, যৌক্তিক দাবি শুনতেন, আজ আবার নতুন নিয়ম!।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173275